ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোংলায় মাথাসহ ৩১ কেজি হরিণের মাংস জব্দ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৮০ বার পঠিত

বাগেরহাটের মোংলায় বিক্রির জন্য রাখা ৩১ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে মোংলা উপজেলার জয়মনিরঘোল সাইলো জেটি সংলগ্ন এলাকা থেকে এই মাংস জব্দ করা হয়।

তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে জয়মনিরঘোল সাইলো জেটি সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত বস্তা থেকে একটি মাথা ও চারটি পাসহ ৩১ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চাঁদপাই রেঞ্জ ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102