ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোংলার পশুর চ্যানেলে কার্গোডুবি, ১২ নাবিক জীবিত উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

মোংলা সমুদ্র বন্দরে বিপুল পরিমাণ কয়লা নিয়ে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে পশুর চ্যানেলে এই কার্গো ডুবির ঘটনা ঘটে। কার্গোতে থাকা নাবিকদের মধ্যে ১২ জনই জীবিত ফিরে এসেছেন। তবে এই কার্গোডুবির ঘটনায় বন্দর চ্যানেলে নৌযান চলাচলে কোন ব্যাঘাত ঘটছে না বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।

ডুবে যাওয়া কার্গোটির মাস্টার ওসমান জানান, শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে পশুর নদীর হারবাড়িয়া থেকে ৭শ মেট্রিক টন কয়লা বোঝাই করে মোংলার দিকে আসছিলাম। মোংলার বানিয়াশান্তা এলাকায় পৌঁছালে অন্য একটি কার্গোর সঙ্গে ধাক্কা খেয়ে আমাদের কার্গোর তলা ফেটে যায়। পরে দ্রুত কার্গোটিকে আমরা নিরাপদে নেওয়ার চেষ্টা করি। এক পযায়ে একটি চরে উঠিয়ে দেই। তারপর জাহাজে থাকা সবাই সাঁতরে নিরাপদে উঠে আসি। এরপর জাহাজটি আস্তে আস্তে ডুবে যায়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ফখর উদ্দিন বলেন, সকালে চ্যানেল থেকে আমাদের একটি জাহাজ যাওয়ার সময় বিবি-১১৪৮ নামের একটি কয়লা বোঝাই জাহাজকে অর্ধ ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে আমরা খোজ নিয়ে জানতে পারি রাত ১১টার দিকে কয়লা বোঝাই জাহাজটি তলা ফেটে গেলে জাহাজের মাস্টার দ্রুত চরের দিকে উঠিয়ে দেয়। ভোর নাগাদ জাহাজটি ডুবে যায়।

এদিকে জাহাজটি উদ্ধার কাজ শুরু না হলেও ঘটনাস্থলে মার্কিংয়ের ব্যবস্থার কাজ শুরু করার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ। তবে কার্গোটি বন্দরের পশুর নদীর মুল চ্যানেলের বাহিরে ডুবেছে বলে নৌযান চলাচলে কোন বিঘ্ন ঘটছে না।

জাহাজ মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। জাহাজটি দ্রুত চ্যানেল থেকে সরানোর ব্যবস্থা করা হবে বলে জানান হারবার মাস্টার ফখর উদ্দিন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102