ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোংলায় আরও ৩৩ জন করোনা পজিটিভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৩ বার পঠিত

মোংলায় নতুন করে আরও ৩৩ জন করোনা পজিটিভ হয়েছেন। তবে গত কয়েক দিনের চেয়ে আক্রান্তের হার ১৮ শতাংশ কমে এখন ৫৬ শতাংশে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১ জুন) মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. জীবিতেষ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টের মাধ্যমে ৫৯ জনের করোনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৩৩ জন পজিটিভ পাওয়া যায়।

তিনি আরও বলেন, গত ২০ এপ্রিল থেকে মোংলায় র‌্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টের মাধ্যমে করোনার পরীক্ষা শুরু হয়েছে। গত ২৯ মে পর্যন্ত এক মাস ৯ দিনে ১৮২ জনের পরীক্ষার পর ৮৯ জন পজিটিভ পাওয়া যায়। পরীক্ষণ বিবেচনায় যা শতকরা আক্রান্তের হার ৭৩.৮০ ভাগ।

তবে মঙ্গলবার ৫৯ জনের পরীক্ষায় ৩৩ জন পজিটিভ হয়। এতে পরীক্ষণ বিবেচনায় আক্রান্তের হার প্রায় ৫৬ ভাগ। যা আগের দিনের তুলনায় ১৮ ভাগ কম।

এদিকে করোনা প্রতিরোধে রোববার (৩০ মে) থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধ তৃতীয় দিনের মতো চলছে।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার জানান, নতুন করে করোনায় আক্রান্ত ৩৩ জনের বাড়ি দ্রুত লকডাউন করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102