ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোংলায় প্রতিবন্ধী ধর্ষণ, বিচারের নামে জনপ্রতিনিধিদের প্রহসন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৪২ বার পঠিত

মোংলায় মিষ্টি খাওয়ানোর কথা বলে এক শারীরিক প্রতিবন্ধী যুবতীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও দুই মেম্বর সমঝোতা করে দিবে বলে জানায় ভুক্তভোগীর বাবা।

জানা গেছে, উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তের মেঠ এলাকায় সুশান্ত মন্ডলের প্রতিবন্ধী ওই মেয়েকে ধর্ষণে করে একই এলাকার গৌতম মন্ডলের ছেলে নয়ন মন্ডল। আর এ ঘটনা ধামাচাপা দিতে সমঝোতা করে দেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও দুই মেম্বর। তাই এ ঘটনায় থানায় কোনও অভিযোগও করেনি ভুক্তভোগীর বাবা সুশান্ত মন্ডল।

এদিকে ধর্ষক নয়ন মন্ডল পলাতক রয়েছেন বলে জানা গেছে। তবে ধর্ষণ ঘটনার একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ওই ভিডিওতে ধর্ষণের শিকার যুবতী (১৮) বলেন, স্থানীয় গৌতম মন্ডলের লম্পট ছেলে নয়ন মন্ডল মিষ্টি খাওয়ানোর কথা বলে মুখ চেপে তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আজমল হোসেন ও সজল-চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হাওলাদারের মধ্যস্থতায় শালিস বৈঠক করে সমাধান করবেন বলে জানা গেছে। কিন্তু ঘটনার এক মাস পার হলেও এখনও বিচার পাইনি প্রতিবন্ধী সেই যুবতী।

এ বিষয়ে সুশান্ত মন্ডল বলেন, আজমল ও সজল মেম্বর বলেছিল তাদের চেয়ারম্যান ইস্রাফিলের মাধ্যমে এর বিচার করবেন। কিন্তু চেয়ারম্যান এখনও বিচার করেননি। এ ব্যাপারে ওই দুই মেম্বর থানায় অভিযোগও করতে দেয়নি।

ইউপি মেম্বর সজল বলেন, আমি এ ঘটনার কিছু জানিনা। আর অপর মেম্বর আজমল বলেন, আমাদের চেয়ারম্যান ইস্রাফিল নির্বাচন নিয়ে ঝামেলায় আছেন, সে কারণে এই বিচার করা হয়নি।

তবে এ সম্পর্কে মিঠাখালী ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হাওলাদার বলেন, ‘নিউজ করার দরকার নেই আমি দেখছি, কি করা যায়।’

মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, এখনও কোনও অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102