ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোংলায় ৫ গ্রামে ঈদ উদযাপন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ২৮ বার পঠিত

বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের পাঁচ গ্রামের মানুষ আজ ঈদুল আযহা উদযাপন করেছেন।

সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে মিল রেখে মোংলায় সুন্দরবন ইউনিয়নের পাঁচটি গ্রামের এ পরিবারগুলো ঈদুল আযহা উদযান করেন।

এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার সুন্দরবন ইউনিয়নের চটেরহাট বাজার জামে মসজিদে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে ইমামতি করেন মসজিদটির ইমাম ও খতিব মোঃ বেল্লাল সরদার।
নামাজ ও খুতবা শেষে তিনি বলেন, সৌদিসহ অন্যান্য মুসলিম রাষ্ট্রের সাথে মিল রেখে বিগত বছরগুলোর মত এবারও আমরা কয়েক গ্রামের মানুষ ঈদুল আযহা উদযাপন করছি। ঈদের নামাজ শেষে যে যার সাধ্যমত পশু কুরবানি করছেন। মূলত দীর্ঘ একযুগের বেশি সময় ধরে সুন্দরবন ইউনিয়নের চটেরহাট, ঢালীরখন্ড, সোনাডাঙ্গা, ঠোটারডাঙ্গা ও দুয়ারীজারা গ্রামের শতাধিক পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন করে আসছেন। নামাজ শেষে পশু কুরবানি করেন মুসল্লিরা।

সোনাডাঙ্গা গ্রামের বাসিন্দা মাইনুল শেখ বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি দিয়েছি। সকালে কয়েক গ্রামের মানুষ ঈদের নামাজ আদায় করেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102