ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোখা’র আঁচড় লাগেনি মহেশখালীতে, লবণ মাঠে নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৩১ বার পঠিত

কক্সবাজার জেলা প্রতিনিধি; ঘূর্ণিঝড় মোখার আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে সেন্টমার্টিন ও টেকনাফ উপকূলীয় কয়েকটি এলাকা। তবে মহেশখালীতে গাছপালা ও বিদ্যুতের খুঁটিসহ বিভিন্ন অবকাঠামো উপড়ে গেছে। কিন্তু মোখার আঘাতে তেমন বড় ধরনের আঁচড় লাগেনি দ্বীপ উপজেলা মহেশখালীতে।

এদিকে উপজেলার হোয়ানকে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে মোহাম্মদ রিদুয়ান (৩৬) নামে এক লবণ চাষীর মৃত্যুৎ হয়েছে। রবিবার (১৪ মে) বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন হোয়ানক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।

নিহত রিদুয়ান স্থানীয় হোয়ানক ইউনিয়নের পশ্চিম কালাগাজি পাড়ার মৃত ফজল কাদেরের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘূর্ণিঝড় মোখা চলাকালে উৎপাদিত লবণ গর্তে ঢুকিয়ে রাখার জন্য রিদুয়ানসহ আরও কয়েকজন মাঠে যায়। এ সময় অতিবৃষ্টি ও বাতাসের কবলে গর্তে পড়ে যায় সে।

সেখান থেকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেলে তার মৃত্যু হয়েছে বলে জানান দায়িত্বরত চিকিৎসক। ঠাণ্ডাজনিত কারণে অচেতনতায় মৃত্যুবরণ করেন বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102