ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোটরসাইকেলের কাগজ দেখতে চাওয়ায় ট্রাফিক পুলিশকে পিটিয়ে জখম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

মোটরসাইকেল থামিয়ে কাগজ দেখতে চাওয়ায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্টকে পিটিয়ে জখম করেছে দুই যুবক।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজশাহী নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার ঘোড়া চত্বরে এই ঘটনা ঘটে। আহত পুলিশ সার্জেন্টকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজ পরীক্ষা করছিলেন সার্জেন্ট বিপুল ভট্টাচার্য (৩২)। এ সময় তিনি দুই যুবককে থামিয়ে তাদের মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই যুবক সার্জেন্ট বিপুলের ওপর হামলা চালায়। এ সময় তারা সার্জেন্ট বিপুলকে পিটিয়ে জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাকে হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘আত্মরক্ষার সময় কাঠের আঘাতে সার্জেন্ট বিপুলের এক হাত ভেঙ্গে গেছে। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।’

দুপুরে রাজশাহীর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক আহত সার্জেন্ট বিপুলকে দেখতে হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102