ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোটরসাইকেলের ধাক্কায় সাবেক এমপির মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৩৪ বার পঠিত

লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যাহ (৭৬) মারা গেছেন। বুধবার বিকাল ৩টার দিকে জেলা শহরের আলিয়া মাদ্রাসার সামনে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মোহাম্মদ উল্যাহ ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও লক্ষ্মীপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিলেন। তিনি জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ছিলেন। সর্বশেষ তিনি জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়কের দায়িত্ব পালন করেন। শনিবার তার সভাপতিত্বে জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি জেলা কমিটির সভাপতি প্রার্থী ছিলেন।

মোহাম্মদ উল্যাহ লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার আক্কাস মিয়া হাওলাদারের ছেলে।

মোহাম্মদ উল্যার বড় ছেলে রাকিব হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সময় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ উল্যাহ সড়কের পাশে ছিটকে পড়েন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. জহুরুল ইসলাম রনি বলেন, হাসপাতালে আনার আগেই মোহাম্মদ উল্যাহ মারা গেছেন। তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102