ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত
লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে সানজামুল ইসলাম শান্ত (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের নবীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শান্ত চররুহিতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড চররুহিতা গ্রামের নবীগঞ্জ বাজার এলাকার সুলতান আহম্মদ হাওলাদার বাড়ির সৌদি প্রবাসী আবুল বাশারের একমাত্র ছেলে। সৌদি আরবে তার বাবার কাছে যাওয়ার কথা ছিল। পার্শ্ববর্তী নোয়াখালী জেলার একটি বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়তো সে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে শান্ত নবীগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ডিউটি অফিসার (এসআই) মোঃ সোলাইমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102