ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

বগুড়ার দুপচাঁচিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ইসাহাক আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ইসাহাক জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর শালিকডুবী গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে উপজেলার কাথহালী নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঘটনার দিন সকাল ৯টার দিকে ইসাহাক তার এক আত্মীয় সুমন আলীর (২৮) মোটরসাইকেলে চড়ে দুপচাঁচিয়ার ধাপসুলতানগঞ্জ হাটে আসছিল। পথিমধ্যে কাথহালী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সজোরে ধাক্কা লেগে তারা রাস্তার ওপর পড়ে যান।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী ইসাহাক আলীকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক সুমন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের ছোট ভাই আফজাল হোসেন বলেন, ইসাহাক শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তিনি ক্ষুদ্র মুদি দোকানের ব্যবসা করতেন। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102