ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত মোটরসাইকেলে পেছন থেকে একটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী ইলিয়াস চৌধুরী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দুপুরে আখাউড়া-আগরতলা সড়কের নারায়ণপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস চৌধুরী উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের বশির চৌধুরীর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত ইলিয়াস মোটরসাইকেলযোগে পৌরশহরে যাচ্ছিলেন। এ সময় আখাউড়া-আগরতলা সড়কের নারায়ণপুর এলাকায় পৌঁছলে ব্যাটারিচালিত অটোরিকশা পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা ইলিয়াস চৌধুরীর মাথায় আঘাত পান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ।
আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।