ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ৩ রং মিস্ত্রির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

নওগাঁর মান্দা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন রং মিস্ত্রি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বাঁকাপুর এলাকায় দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়াহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে শাকিল হোসেন, একই উপজেলার কালুশহর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম ও মান্দা উপজেলার সতিহাট এলাকার নুর আলম।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল, জাহিদ ও নুর আলম রং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। মঙ্গলবার কাজ শেষ করে মান্দা উপজেলার চৌবাড়িয়াহাট এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। পথে বাঁকাপুর এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়েন তারা। এসময় চালক ট্রাকটি তাদের ওপর দিয়ে চালিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় জাহিদ ও নুর আলমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাদেরও মৃত্যু হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান বলেন, খবর পেয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102