টাঙ্গাইলের মধুপুরে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কাবিল উদ্দিন।
বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে মধুপুর পাহাড়ি বনাঞ্চলে বড়বাইদ এতিমখানা সংলগ্ন টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বড়বাইদ এতিমখানার মসজিদের ইমাম হাফেজ হাবিবুর রহমান (২০) ও মুয়াজ্জিন হাফেজ হাসান শিরাজী (১৮)। হাবিবুর রহমানের বাড়ি শেরপুরে আর হাসান টাঙ্গাইলের নাগরপুরের বাসিন্দা।