ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল আলমের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩৮ বার পঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুলিয়াস আলম বিলু নামে এক দলিল লেখক নিহত হয়েছেন।
শনিবার সকালে রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জুলিয়াস আলম বিলু ফুলবাড়ী সদর ইউনিয়নের বজরের খামার গ্রামের মৃত আব্দুর রব সরকারের ছেলে। তিনি পেশায় দলিল লেখক ছিলেন।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার চন্দ্রখানা আমতলা এলাকা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন দলিল লেখক জুলিয়াস আলম বিলু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান তিনি।

ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, মরদেহ অ্যাম্বুলেন্সযোগে বাড়িতে আনা হয়েছে। শনিবার বাদ আসর জানাজা শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102