ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের ভাঙা এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় বিক্ষোভ করেছে এলাকাবাসীরা।
এ ঘটনায় (১৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এলাকাবাসী গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। বিক্ষোভের ফলে ঢাকা-বরিশাল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, গত রাত আড়াইটার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের ভাঙাব্রিজ এলাকায় বরিশালগামী একটি পণ্যবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়।