ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৮ বার পঠিত

সাতক্ষীরায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।রোববার রাত ৮টার দিকে সাতক্ষীরা শহরের বিনেরপোতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরার পাটকেলঘাটা সদরের নজরুল ইসলামের ছেলে আকাশ হোসেন (১৭) ও পাটকেলঘাটা সদরের নিমাই সরকারের ছেলে অংকুশ সরকার (১৭)।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মোটরসাইকেলযোগে আকাশ ও অংকুশ সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলেন। পথিমধ্য বিনেরপোতা এলাকায় পৌঁছালে সাতক্ষীরাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুইজন নিহত হন।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, বিনেরপোতা এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরও জানান, ঘাতক ট্রাক ও চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102