ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোটরসাইকেল খাদে পড়ে যুবক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

মাদারীপুরের কালকিনিতে একটি মোটরসাইকেল খাদে পড়ে রফিকুল ইসলাম শরীফ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছেন। এ সময় জাহিদুল ইসলাম নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরীফ মুলাদী উপজেলার মালেরহাট গ্রামের জাহাঙ্গীরের ও আহত জাহিদুল রাজ্জাক হাওলাদারের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম শরীফ ও জাহিদুল দুই বন্ধু মিলে একটি মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কালকিনির উদ্দেশে রওনা দেন। তারা দুজনে উপজেলার সিডিখান নামক স্থানে পৌঁছলে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।

এতে দুইজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম শরীফকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত জাহিদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাছিরউদ্দিন মৃধা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102