ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসচাপায় স্কুলছাত্রীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মে, ২০২২
  • ৩১ বার পঠিত

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসচাপায় মেহজাবিন তালুকদার শ্রেয়সী (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই ছাত্রীর বাবা ও ভাই।

রোববার (৮ মে) সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলাধীন সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার হানিফ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী মেহজাবিন তালুকদার শ্রেয়সী তাড়াশ উপজেলার দোবিলা গ্রামের মহাসিন তালুকদারের মেয়ে ও সিরাজগঞ্জ সরকারি সালেহা ইসহাক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।

হাটিকুমরুল হাইওয়ে থানার পরিদর্শক মো. লুৎফর রহমান জানান, রোববার সকালে তাড়াশ থেকে মহাসিন তালুকদার ছেলে ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। তারা ধোপাকান্দি এলাকার হানিফ হোটেলের সামনে পৌঁছালে পেছন থেকে অপর একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে শ্রেয়সী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এ সময় পিছন থেকে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102