ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮১ বার পঠিত

ভোলার মনপুরায় মোটরসাইল চালিয়ে বাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান এক ছাত্রলীগ নেতা।

শনিবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার হাজিরহাট থেকে দক্ষিণ সাকুচিয়া বাড়ি যাওয়ার পথে বাংলাবাজারের উত্তর পাশে ডিসি সড়কের ওপর এ ঘটনা ঘটে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে নতুন বাজার জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত ছাত্রলীগ নেতার নাম মো. নুরুল ইসলাম নাহিদ (২২)। তিনি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য অহিদুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বাংলাবাজারের উত্তর পাশে ডিসি সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন ছাত্রলীগ নেতা নাহিদ। পরে তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। রোববার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ওসি জহিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যুর ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া চলমান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102