ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩৩ বার পঠিত

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটর সাইকেলের আরেক আরোহী।

বুধবার দুপুর ২টার দিকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ওছখালি-জাহাজমারা সড়কের সৌদিয়া বাজার এলাকা এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামের দিলাল হোসেনের ছেলে মোটরসাইকেল চালক মামুন (৩২) ও একই এলাকার আব্দুর রহমানের ছেলে মোটরসাইকেল আরোহী তারেক (২৭) ।

পুলিশ জানায়, দুপুরে দুইজন যাত্রী নিয়ে হাতিয়া পৌরসভার ওছখালি বাজার থেকে জাহাজমারা বাজারের দিকে যাচ্ছিলেন মামুন। পথে তার মোটরসাইকেলটি সৌদিয়া বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মামুন নিহত হন। আর তারেকসহ দুইজন আহত হয়। পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর তারেকের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102