ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোটর মালিক গ্রুপের নির্বাচন বন্ধ করতেই পরিকল্পিত হামলা চালিয়েছে আমিনুল ও তার লোকজন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের নির্বাচনী তফসীল অনুযায়ী মঙ্গলবার চারমাথাস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে গণসংযোগে গেলে পূর্ব থেকে অবস্থান নেয়া আমিনুল ও তার লোকজন কর্তব্যরত পুলিশ এবং তাদের ওপর হামলা করে। বুধবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাবেক আহ্বায়ক ও বর্তমান সদস্য মঞ্জুরুল আলম মোহনের পক্ষে এসব অভিযোগ করেছেন বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও পরিবহন ব্যবসায়ী ফটিক অধিকারী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পরিবহন ব্যবসায়ী এ্যাড. মাহবুব আলম শাহীন হত্যার হুকুমের প্রধান আসামি আমিনুল ইসলামের নেতৃত্বে প্রায় ৩ শতাধিক লাঠিয়াল বাহিনী মঙ্গলবার পূর্বপরিকল্পিভাবে চারমাথাস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে নিজেদের রাখা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এই হত্যা মামলার অন্য আসামিরা জেল-হাজতে থাকলেও অদৃশ্য ক্ষমতাবলে সে জামিনে বেরিয়ে এসে বগুড়ার সুষ্ঠু পরিবহন ব্যবসায় নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। তার ভয়ে গ্রুপের সাধারণ সদস্যগণ অনুষ্ঠিতব্য নির্বাচনে স্ব-স্ব গাড়ির ব্লু-বুক নির্বাচন বোর্ডের কাছে দাখিল করতে সাহস পাচ্ছেন না। ব্লু-বুক জমা দিলে গাড়ির চেইন আউট করাসহ পরিবহন ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন ফটিক।
এসময় জানানো হয়, বগুড়া জেলা মোটর মালিক গ্রুপ বাণিজ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত রেজিস্টার পরিবহন সংগঠন, যার একটি সুনির্দিষ্ট গঠনতন্ত্র রয়েছে। সেই আলোকে বগুড়া জেলা মোটর মালিক গ্রুপ’র প্রশাসক হাইকোর্টের আদেশ ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ মতে নির্বাচন বোর্ড-২০২১ কতৃর্ক দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের তফশিল প্রকাশ করে। তফসিল বাস্তবায়নের জন্য সদস্যগণের মধ্যে মতবিনিময় তথা গণসংযোগ করার জন্য মঙ্গলবার কেন্দ্রীয় বাস টার্মিনালে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা আমিনুল ইসলামের নেতৃত্বে তার লোকজন কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালায়। ফটিক অধিকারী বলেন, মঞ্জুরুল আলম মোহন আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের বাইরে কোন কিছু করেননি। নির্বাচনকে সামনে রেখে টার্মিনালে গণসংযোগ করার জন্য উপস্থিত হয়েছিলেন মাত্র। অথচ একটি মহল মোহন কে ঘিরে নিয়ে যে অবান্তর মন্তব্য করেছেন সংবাদ সম্মেলনে তার তীব্র নিন্দা জানানো হয়।
ফটিক অধিকারী অভিযোগ করেন, বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সার্বিক তত্ত্বাবধানে নির্বাচনের সকল কার্যক্রম চলমান থাকাবস্থায় তাদের আদেশ উপেক্ষা করে গ্রুপের ক্ষমতাকে আরও দুই বছর পরিচালনা করার হীন মানসে সম্পন্ন বে-আইনীভাবে সংগঠনের সাধারণ সদস্যদের মৌলিক অধিকার হরণ করার উদ্দেশ্যে এবং নির্বাচন না করার লক্ষে নানা প্রকার অপকর্ম করে উদোর পিন্ডি বুদোর ঘারে চাপানোর চেষ্টা চালানো হচ্ছে। তিনি আরও বলেন, গ্রুপের নির্বাচন গণতান্ত্রিক পন্থায় নিরপেক্ষ ও সুষ্ঠু হলে সাধারণ সদস্যগণ তাদের বয়কট করবেন। এটা তাদের ভালোভাবে জানা আছে। এমতাবস্থায় বগুড়া পরিবহণ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়লে বা অচল অবস্থার সৃষ্টি হলে তার সকল দায় দায়িত্ব আমিনুল বাহিনীকে বহন করতে হবে। এসময় ওই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির জোর দাবি জানানো হয়। মঞ্জুরুল আলম মোহনের পক্ষে কোন কর্মসূচী রয়েছে কি না সাংবাদিকরা জানতে চাইলে ফটিক অধিকারী বলেন, আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল তাই নিজেদের কোন কর্মসূচী তাদের নেই তবে মঙ্গলবারের হামলার ঘটনার তীব্র প্রতিবাদ এবং হামলাকারীদের দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে দেশের প্রচলিত আইনে উপযুক্ত শাস্তির জন্য জোর দাবী জানিয়েছে এই পরিবহন নেতা। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাবেক আহবায়ক কমিটির সদস্য ও পরিবহন ব্যবসায়ী আলহাজ্ব নূরুল ইসলাম এবং রাশেদুজ্জামান রাসেল প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102