ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শরীয়তপুরে মুস্তাকিম বিল্লাহ (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে গতকাল ২৮ মার্চ বিকেলে শরীয়তপুর শহরের চন্দ্রা রেস্ট হাউজের কাছ থেকে তাকে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ। গ্রেপ্তার মুস্তাকিম বিল্লাহ মাদারীপুর সদর পৌরসভার ২নং শকুনি নতুন শহর এলাকার খন্দকার আবদুল লতিফের ছেলে। তিনি ইসলামিক ফাউন্ডেশন শরীয়তপুর জেলা কার্যালয়ের মাস্টার ট্রেইনার পদে কর্মরত ছিলেন।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, ফেসবুকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন নিয়ে হুমকিমূলক পোস্ট করার অভিযোগে গতকাল রোববার মুস্তাকিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পালং মডেল থানায় মামলা হয়। পরে অভিযান চালিয়ে মামলার আসামি মোস্তাকিমকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন শরীয়তপুর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ওই ঘটনার পর মোস্তাকিম বিল্লাহকে মাস্টার ট্রেইনার পদে থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102