ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোদিকে হটানোই এখন একমাত্র লক্ষ্য : মমতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩০ বার পঠিত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, ক্ষমতা থেকে নরেন্দ্র মোদিকে হটানোই এখন একমাত্র লক্ষ্য। দেশকে বাঁচাতে হলে সবাইকে এক হয়ে এক মঞ্চে এনে মোদির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সেই লক্ষ্যে দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আমাদের অবিজেপি রাজ্যগুলোকে এক হয়ে গড়তে হবে যৌথ মঞ্চ। তাহলেই কেবল মোদি অন্যান্য অবিজেপিশাসিত রাজ্যকে হয়রানি করতে পারবেন না।

গতকাল বুধবার কলকাতায় দিল্লির কৃষক আন্দোলনের নেতা রাজেশ টিকায়েতসহ অন্য নেতারা সাক্ষাৎ করতে এলে এসব কথা বলেন তিনি। কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত ভারতজুড়ে আন্দোলন চলবে বলে হুমকি দিয়েছেন মমতা।
তিনি বলেন, কৃষকদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা তাদের আন্দোলনের পক্ষে সমর্থন জুগিয়ে যাবো। দেশকে বাঁচাতে এবং মোদিকে সরাতে হলে এই আন্দোলন চলমান রাখা আবশ্যক। সূত্র : হিন্দুস্তান টাইমস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102