ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোদিবিরোধী সমাবেশ না করার অনুরোধ র‍্যাবের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৪০ বার পঠিত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী সভা-সমাবেশ না করার জন্য অনুরোধ জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা র‌্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ এ অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগত বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশ সফর করছেন। অতিথিদের আগমনের যে সূচি রয়েছে, সে অনুযায়ী র‍্যাব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। অতিথিদের আগমনসূচিতে যেসব স্থান রয়েছে (ঢাকার ভেতরে ও বাইরে) সেখানে র‍্যাব তিন ধরনের কার্যক্রম পরিচালনা করছে।
মোদিবিরোধী বিক্ষোভে র‍্যাবের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, যারা এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে, তাদের প্রতি অনুরোধ থাকবে এসব কার্যক্রম থেকে বিরত থাকতে। সর্বত্র পুলিশের পাশাপাশি র‍্যাবও মোতায়েন রয়েছে। যারা এ ধরনের রাষ্ট্রবিরোধী কার্যক্রম করছে, তাদের প্রতি অনুরোধ থাকবে, দেশের স্বার্থে, সামগ্রিকভাবে দেশের ভাবমূর্তি রক্ষার্থে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য।

অতিথিদের আগমন উপলক্ষে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার আশঙ্কা করা হচ্ছে না বলেও জানান তিনি।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102