সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনায় হেফাজতে ইসলামকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি সংগঠনটির।
এ সময় মোদির সফরে শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকবে বলে জানায় সংগঠনটি। মোদির আমন্ত্রণপত্র বাতিলের জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান।
সোমবার (২২ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে হেফাজত নেতারা এসব কথা বলেন।
হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার সভাপতি জুনায়েদ আল হাবিব আরও বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে ইসলামের মর্যাদা সমুন্নত রাখা এই সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।
একইসঙ্গে দেশবিরোধী যেকোনো চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হেফাজতের নৈতিক কর্তব্য।