ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোবাইলের রিচার্জ কার্ড কিনতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় কিশোরীকে (১৪) গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আব্দুর রবকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ মে) সন্ধ্যায় লাকসাম উপজেলার রেলওয়ে জংশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আবদুর রব (২৩) সোনাইমুড়ীর বজরা বাজার এলাকার আবু তাহেরের ছেলে।

জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান থেকে মোবাইলের রিচার্জ কার্ড নিয়ে বাড়িতে ফেরার পথে আবদুর রব (২৩) ও রিপন (২৮) ওই কিশোরীর গতিরোধ করে মুখে গামছা পেঁচিয়ে পার্শ্ববর্তী একটি ধান ক্ষেতে নিয়ে যায়। সেখানে সালাউদ্দিন (২৯) নামের এক যুবকের সহযোগিতায় কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে রিপন ও আবদুর রব।

ওই ঘটনার পর আব্দুর রব লাকসামে তার এক বোনের বাড়িতে গিয়ে আত্মগোপন করেছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামি রব।

সোনাইমুড়ী থানা পুলিশের ওসি মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগী কিশোরীর মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী কিশোরীর মেডিকেল সম্পন্ন হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102