ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোবাইলে প্রেম, কলেজছাত্রীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ প্রেমিকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৩১ বার পঠিত

লালমনিরহাটে এক কলেজছাত্রীকে ফোনে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে কথিত প্রেমিক ও তার বন্ধুদের বিরুদ্ধে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ভুক্তভোগী ছাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় রোববার (১৮ জুন) সকালে লালমনিরহাট সদর থানায় কথিত প্রেমিক সোহাগের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন নির্যাতনের শিকার কলেজছাত্রীর বড় বোন।

এর আগে শনিবার (১৭ জুন) সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার এয়ারপোর্ট এলাকার ভুট্টাক্ষেতে এ ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সোহাগ নামের ওই যুবক। তিনি নিজেকে বিমানবাহিনীর সদস্য পরিচয় দিতেন। দুই বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক চলছিল। শনিবার বিকেলে এয়ারপোর্টে দেখা করতে মোবাইলে কলেজছাত্রীকে ডেকে নেন কথিত প্রেমিক সোহাগ। সেখানে বিয়ের প্রলোভনে পাশের ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। পরে সোহাগের দুই বন্ধু এসে তাকে ধর্ষণ করেন। পরে পালিয়ে যান তারা।

খবর পেয়ে তরুণীকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। রোববার সোহাগকে আসামি করে লালমনিরহাট সদর থানায় অভিযোগ করেন ভুক্তভোগীর বড় বোন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, খবর পেয়ে কলেজছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। মোবাইল নম্বরের সূত্র ধরে অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102