ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোবাইল কেনার টাকা না পেয়ে অভিমানে কলেজছাত্রের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৫০ বার পঠিত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে মোবাইল কেনার টাকা না পেয়ে অভিমান করে সীমান্ত মজুমদার হৃদয় (২২) নামের এক কলেজ ছাত্র বিষপানে আত্মহত্যা করেছে। আজ রোববার (২৭ ডিসেম্বর) ভোরে নোয়াখালী জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সীমান্ত মজুমদার হৃদয় চরবাটা গ্রামের বাবুল মজুমদারের ছেলে। সে সৈকত সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন আগে মোবাইল কিনতে মায়ের কাছে ১৫ হাজার টাকা আবদার করে হৃদয়। পরে তার বাবাকে জানাতে বলে মা। দুয়েক দিন আগেও বাবার কাছে মোবাইলের টাকা চেয়ে ব্যর্থ হয় হৃদয়। টাকা না পেয়ে বাবা-মায়ের ওপর অভিমান করে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিজ কক্ষে কীটনাশক খায় হৃদয়। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

চরজব্বার থানার ওসি জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মোবাইল ক্রয়ের টাকা না পেয়ে হৃদয় আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন জানিয়েছেন। ঘটনায় একটি অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102