ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোবাইল চুরির অপবাদে গাছে বেঁধে নারীসহ ৩ জনকে মারধর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৪০ বার পঠিত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের দীর্ঘভূমি গ্রামে মোবাইল চুরির অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে নারীসহ তিনজনকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। রোববার তাদের মারধর করে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

আহতরা হলেন- নূরে আলম (২৮), মো. আলাউদ্দিন (২৫) ও হাজেরা বেগমকে (৫০)।

আহত নূরে আলম সূত্রে জানা যায়, ঘটনার দিন ৩০ মে রোববার ভোরে দীর্ঘভূমি গ্রামের সুরুজ মিয়ার ছেলে ফারুক, মৃত আবদুস সালামের ছেলে শাহজাহান সাগর, মৃত কিতাব আলীর ছেলে কামরুল ও মৃত আলফু মিয়ার ছেলে সুরুজ মিয়া একই গ্রামের শাহ জালালের বাড়িতে গিয়ে মৃত শাহজালালের ছেলে নূরে আলমকে মোবাইল চুরির সন্দেহে তাদের হাতে থাকা লাঠিসোঁটা ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। নূরে আলমকে বাঁচাতে তার ভাই মো. আলাউদ্দিন এগিয়ে এলে হামলাকারীরা তাকেও পিটিয়ে আহত করে। পরে তারা আহতদের উঠিয়ে নিয়ে গিয়ে তাদের বাড়ি সংলগ্ন আমগাছের সঙ্গে বেঁধে আবারো মারতে থাকে।

খবর পেয়ে নূরে আলমের মা চিৎকার চেঁচামেচি করে সেখানে উপস্থিত হলে তারা তাকেও পিটিয়ে আহত করে। তাদের চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসী জড়ো হলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহতদের এলাকাবাসী উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহতরা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ ব্যাপারে হামলাকারীদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি আপ্পেলা রাজু নাহা বলেন, সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। এ বিষয়ে আমি জানি না। কেউ লিখিত অভিযোগ দায়ের করলে আমি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102