ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোবাইল চুরি, মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৬ বার পঠিত

নিজ ঘর থেকে দুটি মোবাইল ফোন চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ করেছেন এক ব্যক্তি। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকায় শুক্রবার এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম ফায়েজ মিয়া (৬৫)। তিনি ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকার বাসিন্দা। পেশায় একজন পান ব্যবসায়ী।

আজ সেই ঘটনার ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
ভিডিও প্রসঙ্গে মঙ্গলবার বেলা ১১টার দিকে ফায়েজ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কয়েকদিন আগে আমার ঘর থেকে একটি এন্ড্রয়েড মোবাইল ও একটি বাটন মোবাইল চুরি হয়ে যায়। যার দাম প্রায় সাড়ে ১৭ হাজার টাকা।

আমি গরিব মানুষ, সামান্য পানের দোকানদার। মোবাইল দুটি চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেছে। তাই মোবাইল দুটি চুরি হওয়ার পর মাইক ভাড়া করে এনে ইচ্ছে মতো গালিগালাজ করেছি। কিছুদিন আগে মোবাইলের কাগজপত্র হারিয়ে যাওয়ায় থানায় জিডিও করতে পারতেছি না। খুব কষ্টে আছি।

ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মানিক চাঁন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোবাইল ফোন দুটি উদ্ধারে থানায় জিডি করতে বলা হয়েছে। আমি নিজেও মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা করছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102