ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোরাতার জোড়া গোলে য়্যুভেন্তাসের জয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

সিরি’আয় জয়ের ধারা অব্যাহত রেখেছে য়্যুভেন্তাস। আলভারো মোরাতার জোড়া গোলে পিছিয়ে পড়েও দারুণ জয় পেয়েছে দলটি।
ইতালিয়ান সিরি’আ লিগে লাৎসিওকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আন্দ্রে পিরলোর শিষ্যরা। ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে শনিবার রাতে দলের জয়ে অন্য গোলটি করেন আদ্রিওঁ রাবিও।

এদিন শুরুর একাদশে ক্রিস্টিয়ানো রোনালদোকে বেঞ্চে রেখে নামে য়্যুভেন্তাস। তবে খেলার ১৪তম মিনিটেই গোল খেয়ে বসে দলটি। দেজান কুলুসেভস্কির ভুল পাসে সফরকারীদের এগিয়ে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হোয়াকিন কোররেয়া।

৩৯তম মিনিটে সমতা ফেরে স্বাগতিকরা। বিরতির পর ৫৭তম ফেদেরিকো চিয়েসার পাস ধরে ডি-বক্সে ঢুকে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান এই স্প্যানিশ ফরোয়ার্ড মোরাতা। তিন মিনিটের ব্যবধানে পেনাল্টি থেকে নিজের জোড়া গোল করে ব্যবধান বাড়ান তিনি। প্রতিপক্ষের ডি-বক্সে অ্যারন র‌্যামজি ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

ম্যাচের ৭০তম মিনিটে মোরাতাকে তুলে নিয়ে রোনালদোকে মাঠে নামান কোচ। যদিও কোনো বিশেষ ভূমিকা রাখতে পারেননি পর্তুগিজ অধিনায়ক।

লিগে ২৫ ম্যাচে ১৫ জয় ও সাত ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে য়্যুভেন্তাস। সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে এসি মিলান দুইয়ে। ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার মিলান। সাত নম্বরে আছে লাৎসিও ৪৩ পয়েন্ট নিয়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102