ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোশাররফের নতুন সিরিজ অনলাইনে আসছে (ভিডিও)

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৩৯ বার পঠিত

ঈদ উপলক্ষে অনলাইন সিরিজে আসছেন অভিনেতা মোশাররফ করিম। এর নাম ‘দৌড়’। টানটান উত্তেজনাপূর্ণ গল্পে এটি নির্মিত বলে দাবি ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান হইচই’য়ের।

ইতোমধ্যে এসেছে এর ট্রেলার। এর ফলে প্রথমবারের মতো কোনও সিরিজে মোশাররফের বিপরীতে অভিনয় করছেন বাস্তব জীবনে তার সহধর্মিনী রোবেনা রেজা।

এতে ব্যক্তিগত জীবনে ভীষণ সংসারী ও বিশিষ্ট ব্যাবসায়ী– রুহুল আমিন চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা। এই ব্যবসায়ীর প্রায় বিস্মৃত একটি অন্ধকার অতীত রয়েছে।

এর গল্পে দেখা যাবে, সকালবেলা জরুরি কাজে বের হতে গিয়ে রুহুল আমিন জানতে পারে, তার গাড়িটি চুরি হয়েছে। সে নিকটস্থ থানায় যোগাযোগ করে। এদিকে, তার ম্যানেজার তাকে জানায়, গাড়িতে কিছু বেআইনি ও গোপন কাগজপত্র আছে। গাড়িটি পুলিশের হাতে পড়ার আগেই পুড়িয়ে দিতে রুহুল আমিন তার এক লোককে নির্দেশ দেয়। এরইমাঝে রুহুল আমিনের স্ত্রী অহনা জানায়, তাদের ছেলে সায়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সে খেলতে খেলতে গাড়ির ট্র্যাঙ্কে আটকা পড়েছিল। শুরু হয় অন্যরকম এক উত্তেজনা।

রায়হান খানের পরিচালনায় এই সিরিজে আরও অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান ও ইন্তেখাব দিনার। এছাড়া চার চোরের চরিত্রে আছেন ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, স্বগত ও উজ্জ্বল মাহমুদ।

এ প্রসঙ্গে হইচই বাংলাদেশের প্রধান সাকিব আর. খান বলেন, ‘‘এই ঈদে হইচই তার দর্শকদের জন্য অসাধারণ দুইটি কনটেন্ট রিলিজ করছে। যার একটি জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত ‘দৌড়’। আশা করি, জনপ্রিয়তার দৌড়ে এটি সবাইকে ফেছনে ফেলবে।’’

এটি মুক্তি পাবে আগামী ২ মে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102