ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোহাম্মদপুর ও তাঁতিবাজারে ৩ বাসে আগুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৬৩ বার পঠিত

রাজধানীর মোহাম্মদপুর ও তাঁতিবাজারে তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার মোহাম্মদপুরের টাউন হল ও ময়ূর ভিলার বিপরীত পাশে প্রজাপতি ও স্বাধীন পরিবহন নামে দুটি বাস এবং তাঁতিবাজারে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, টাউনহলে হঠাৎ করে ২০-৩০ জনের একটি গ্রুপ হরতালের সমর্থনে মিছিল নিয়ে বের হয়ে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ১০টা ২১ মিনিটে টাউনহল এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আগুনে বাসটি প্রায় পুরোপুরি পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

এছাড়াও সকাল ১০টার দিকে রাজধানীর তাঁতিবাজারে বিহঙ্গ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলেও ফায়ার কর্মকর্তা শাহজাহান শিকদার। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102