ads
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌলভীবাজারের বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৮ রোহিঙ্গা সদস্য আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৪৩ বার পঠিত


মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ
ভারত থেকে কক্সবাজার যাওয়ার পথে মৌলভীবাজারে ১৮ জন রোহিঙ্গা সদস্য আটক হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সহযোগিতায় তাদের আটক করে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। আটককৃতদের মধ্যে নারী ও পুরুষ রয়েছে। তবে এদের অধিকাংশই শিশু।

জানা গেছে, বৃহস্পিতবার (১২ মে) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার শহরের ঢাকা-বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা সদস্যদের আটক করে এনএসআই। পরে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে আসে। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক রোহিঙ্গা সদস্যদের জিজ্ঞাবাদ করছিলো পুলিশ।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, আটক রোহিঙ্গারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য দালালের মাধ্যমে ভারত থেকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

ভারতের দালাল রোহিঙ্গাদের জানায় বাংলাদেশে তাদের লোক আছে। বাংলাদেশের দালাল তাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে দেবে। সেভাবে তারা মৌলভীবাজারের ঢাকা বাসস্ট্যান্ডে পৌঁছায়।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক ১৮ জন রোহিঙ্গা সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা গেছে, আটক ১৮ রোহিঙ্গাদের অধিকাংশই শিশু। তারা হলো : সইদুল আমিন (১৯), আয়েশা খাতুন ( ২৭), তারেক জমিন (১২), আয়াতুল্লাহ (৬), আসমা বেগম (৮), ইনসা বেগম (২), ফাতেমা ( ৬ মাস), ইয়াসিন আরাফাত ( ২৬), নুর সাবা ( ২২), সমির ( ৫), মোছা. সমিরা, মনসুর আহমদ ( ৩০), বিবি আয়েশা (২৫), ইয়াসর ( ৪), কয়সর (২), ১কুলসুমা (১২), ইসপা ( ৯) ও আমিনা বেগম (২০)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102