ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌলভীবাজারে একদিনে আরও ৩ জনের মৃত্যু, করোনা শনাক্ত ১৬৬ জনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ২৮ বার পঠিত

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১৬৬ জন। একইসাথে ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও তিনজন।

শুক্রবার (৩০ জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ৪১০ জনের নমুনা পরীক্ষা করে ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৪৯ শতাংশ। এই হার এর একদিন আগে ৪৫ দশমিক ৭৩ শতাংশ ছিলো। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৫ হাজার ৩৬৪ জন। ২৪ ঘণ্টায় জেলায় ১০৬ জন সুস্থ, মৃত্যুবরণ করেছেন আরও ৩ জন।

নতুন শনাক্ত ১৬৬ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৮১ জন, জুড়ীর ২২ জন, শ্রীমঙ্গলের ২৫ জন, কমলগঞ্জের ৫ জন, বড়লেখার ৩ জন, কুলাউড়ার ২৭ জন, রাজনগরের ৩ জন। এ নিয়ে জেলায় ৫ হাজার ৩৬৪ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১০৬ জনের মধ্যে ২৫০ শয্যা সদর হাসপাতালের ৪২ জন, জুড়ীর ৮ জন, শ্রীমঙ্গলের ১২ জন, কমলগঞ্জের ৬ জন, কুলাউড়ার ৩৫ জন ও রাজনগরের ৩ জন। এতে জেলায় মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৮৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারে মৃত্যুবরণ করেছেন আরও ৩ জন। তাদের মধ্যে একজন মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের রোগী ও দুইজন শ্রীমঙ্গলের বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত মৌলভীবাজারে মোট ৫৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ৩ জন, বড়লেখায় ৩ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ৯ জন, জুড়ী ৪ এবং সদর হাসপাতালের ৩৩ জন রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102