ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌলভীবাজারে একদিনে ২২৫ জন শনাক্তের রেকর্ড- ২জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। এবার আগের সব রেকর্ড ভেঙে মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২২৫ জন। এর আগে একদিনে এতো শনাক্ত আর দেখেনি মৌলভীবাজার। একইসাথে ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ২ জন।

বুধবার (২৮ জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ৫৪৯ জনের নমুনা পরীক্ষা করে ২২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৯৮ শতাংশ। এই হার এর একদিন আগে ৪১ দশমিক ৯ শতাংশ ছিলো, সেই তুলনায় একদিনের ব্যবধানে সংক্রমণের হারে তেমন একটা পরিবর্তন আসেনি। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৫ হাজার ১০৭ জন। ২৪ ঘণ্টায় জেলায় ৭২ জন সুস্থ, মৃত্যুবরণ করেছেন আরও ২ জন।

নতুন শনাক্ত ২২৫ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ১১৯ জন, শ্রীমঙ্গলের ২ জন, কমলগঞ্জের ৩০ জন, বড়লেখার ২১ জন, কুলাউড়ার ৪৩ জন, রাজনগরের ১০ জন। সর্বশেষ একদিনে জুড়ী উপজেলায় নতুন করে কেউ শনাক্ত হননি। এ নিয়ে জেলায় ৫ হাজার ১০৭ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৭২ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৪০ জন, শ্রীমঙ্গলের ৯ জন, কমলগঞ্জের ৫ জন, বড়লেখার ১৭ জন, কুলাউড়ার ১ জন। এতে জেলায় মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৫৪ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারে মৃত্যুবরণ করেছেন আরও ২ জন। তারা মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের রোগী ছিলেন।

এ নিয়ে এখন পর্যন্ত মৌলভীবাজারে মোট ৫৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ৩ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ৭ জন, জুড়ী ৪ এবং সদর হাসপাতালের ৩২ জন রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102