মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৫৬ জন।
সর্বশেষ গত ২৪ ঘন্টায় মৌলভীবাজারে ১০৮টি নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৫২ শতাংশ।
গতকাল এই শনাক্তের হার ছিলো ৪৭ শতাংশ, সেই তুলনায় আজকে শনাক্তের হার বেড়েছে। মঙ্গলবার (৬ জুলাই) মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া যায়।
সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে জেলায় এ পর্যন্ত মোট ৩২৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৩৭ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৮ জন। মোট সুস্থ হয়েছেন ২৭৫০ জন।
নতুন আক্রান্ত ৫৬ জনের মধ্যে রাজনগরের ৭ জন, কুলাউড়ার ১ জন, কমলগঞ্জের ২ জন, শ্রীমঙ্গলের ১ জন এবং মৌলভীবাজার ২৫০-শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ৪৫ জন। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার সদর উপজেলা ও জুড়ীতে আক্রান্তের সংখ্যা শুন্য।