ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌলভীবাজারে চলন্ত ট্রেনে আগুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৩৩ বার পঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে আন্তঃনগর পারাবত ট্রেনে অগ্নিকাণ্ডে ৩টি বগি পুড়ে গেছে। ট্রেনের আরও ১২টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।

আজ শনিবার ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ট্রেনটি দুপুর ১টার দিকে শমসেরনগরের বিমানঘাঁটি এলাকা অতিক্রম করার সময় ট্রেনের পাওয়ার সার্ভিসের বগি থেকে আগুনের সূত্রপাত হয়।

এ ঘটনায় ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ের স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগুন লাগার সাথে সাথেই ট্রেন থামালে যাত্রীরা নেমে পড়েন। ৩টি বগি পুড়ে গেছে। আরও ১২টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কুলাউড়া, কমলগঞ্জ ও মৌলভীবাজার ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্টেশনমাস্টার সাখাওয়াত হোসেন বলেন, ঢাকা থেকে আসা সিলেটগামী ট্রেনটি শ্রীমঙ্গল ছেড়ে যাওয়ার পর বিমানঘাঁটি এলাকা অতিক্রিম করার সময় আগুন লাগে। এ ঘটনায় রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঢাকার উদ্দেশ্যে সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা ট্রেন লংলা স্টেশনে আটকা পড়েছে।

ওই ট্রেনের যাত্রী সুখেন দাশ প্লাবন জানান, তিনি ট্রেনটির এসি বগিতে ছিলেন। হঠাৎ ধোঁয়ায় বগি আচ্ছন্ন হয়ে যায়। তিনি সামনে এগিয়ে দেখেন ট্রেনে আগুন ধরেছে। সাথে সাথে তিনি ট্রেনের দায়িত্বরত টিটিকে জানান। এরপর ট্রেনটি থামানো হয়।

তিনি জানান, ট্রেনটির তিনটি বগি আগুনে পুড়ে গেছে। তবে যাত্রীরা অক্ষত আছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102