ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌলভীবাজারে চাঞ্চল্যকর জোড়া খুনের আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সরকারি স্কুল মাঠে চাঞ্চল্যকর শাবাব-মাহি হত্যাকান্ডের আসামি ফাহিম মুনতাসিরকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। ২২ মে শনিবার রাতে নবীগঞ্জ থেকে তাকে আটক করে পিবিআই।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ এ তথ্য নিশ্চিত করে বলেন, চার্জশিট থেকে আসামিকে বাদ দেয়ায় মামলা বাদিনী আদালতে নারাজি দিয়েছেন। আমরা তদন্ত করে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে আটক করেছি। মামলার তদন্তের জন্য পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ আদালতে তার রিমান্ড চাইবে। আশাকরি দ্রুত সময়ে মামলাটির চুড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হবে।

এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৭ ডিসেম্বর সন্ধ্যায় শাবাব ও মাহিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রাবাস এলাকায় ডাকা হয়। সেখানে শাবাব ও মাহিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় ঘটনাস্থলে থাকা শাবাব-মাহির বন্ধুরা ও পথচারীরা গুরুতর অবস্থায় তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছালে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শাবাবের মা সেলিনা রহমান চৌধুরী মৌলভীবাজার মডেল থানায় ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, লোমহর্ষক এ হত্যাকান্ডের প্রায় ১ বছর পর আদালতে চার্জশিট দায়ের করেন মডেল থানার তৎকালীন ওসি সোহেল আহাম্মদ। তিনি ২ জনকে বাদদিয়ে ১০ জনকে আসামি করে চার্জশিট জমা দেন। কিন্তু ২ আসামীকে চার্জশিটের অন্তর্ভুক্ত না করায় বাদীর নারাজির প্রেক্ষিতে মামলাটি পূণতদন্তের জন্য পিবিআইতে প্রেরণ করেন বিজ্ঞ আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102