ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌলভীবাজারে জাতীয় যুব সংহতির আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৩৯ বার পঠিত

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : সারাদেশে খুন, ধর্ষণ, নারী নির্যাতন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জাতীয় যুব সংহতি মৌলভীবাজার জেলা শাখা।

১৪ অক্টোবর, বুধবার দুপুর ২ ঘটিকায় মৌলভীবাজার চৌহমনা পয়েন্ট মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় যুব সংহতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বেলায়েত আলী খান জুয়েল এর সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ মালিকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহমুদুর রহমান, সহ সাধারণ সম্পাদক মিজানুর রব, যুব সংহতির সিনিয়র সহ সভাপতি বদরুল হাসান জুসেফ।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক এনামুল হক তালুকদার ,জেলা ছাত্র সমাজের আহবায়ক ওয়াজিউল মেহদি ,জেলা যুব সংহতি যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল আলম মুর্শেদ, জেলা যুব সংহতির সিনিয়র সহ সাধারণ সম্পাদক চিনু রঞ্জন তালুকদার,সাংগঠনিক সম্পাদকের দেলোয়ার হোসেন সাঈদী, ডাঃআব্দুল আজিজ প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যের কারণে বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়। দেশব্যাপী ধর্ষণ, হত্যা বন্ধের জন্য পাশ হওয়া আইন বাস্তবায়নের দাবী জানানো হয়।

এছাড়া সিলেটে পুলিশ হেফাজতে রায়হানকে নির্যাতন করে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আহবান জানান বক্তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102