ads
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌলভীবাজারে টিলা কাটা-অবৈধভাবে বালু তোলায় দুজনের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২৬ বার পঠিত

মৌলভীবাজারে সরকারি খাস ভূমির টিলা কাটা ও অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদেশী গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় দুইজনকে দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার।

অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপন আইন ২০১০ এর ১৫ ধারায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রুবেল আহমদ (২৯) ও সরকারি খাস ভূমির টিলা কাটার অভিযোগে মো. জুবের খাজাকে (৩২) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার জাগো নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, উপজেলায় বালু মহাল ইজারা থাকা সত্ত্বেও কিছু ব্যক্তি ডালুয়াছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। একই সঙ্গে সরকারি খাস ভূমির টিলা কাটছে। এসব অভিযোগে তাদের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরও আইনের আওতায় আনা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102