ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌলভীবাজারে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

মৌলভীবাজারে ট্রেনে কাটা পড়ে কাজল কর (৪৫) নামে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) দুপুরে কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাজল কর কমলগঞ্জ পৌরসভার ধানসিঁড়ি এলাকার মৃত জুগেশ চন্দ্র করের ছেলে। তিনি পানের দোকান করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ।

তিনি জানান, সকাল থেকে ওই ব্যক্তি ট্রেন লাইনে ওঠানামা করতে থাকেন। দুপুরে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের নিচে ঝাঁপ দেন কাজল কর। এতে ঘটনাস্থলেই তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। পরে শ্রীমঙ্গল জিআরপি পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। তবে তার আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102