ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌলভীবাজারে ‘ডায়মন্ড প্লাজা’ হেলে আছে, ভয়াবহ দূর্ঘটনার আশংকা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল রোডস্থ ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় ডায়মন্ড প্লাজা নামে একটি বহুতল ভবন একপাশে অনেকটা হেলে রয়েছে দীর্ঘদিন ধরে ।

ফলে, যেকোন সময় ভয়াবহ দূর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। পূর্ব-পশ্চিমে লম্বা ডায়মন্ড প্লাজা নামীয় ৭ তলাবিশিষ্ট ভবনটির গ্রাউন্ড ফ্লোরের সম্মুখভাগ অর্থাৎ পশ্চিম অংশে রয়েছে ‘চিটাগাং ফরেন ফার্নিচার’ নামে ১টি ব্যবসা প্রতিষ্ঠান- যার প্রবেশ পথ রয়েছে মৌলভীবাজার-শ্রীমঙ্গল রোডমুখী এবং পিছনভাগ অর্থাৎ পূর্ব অংশে রয়েছে আবাসিক ফ্ল্যাট।

বাকী ৬ তলার মধ্যে ৫ তলার প্রতিটিতে রয়েছে ৩টি করে আবাসিক ফ্ল্যাট এবং ৭ম তলায় রয়েছে ১টি আবাসিক ফ্ল্যাট। সবকটি আবাসিক ফ্ল্যাটেই রয়েছে একেটি পরিবারের বসবাস। ব্যবসা প্রতিষ্ঠানের সংলগ্ন উত্তরে রয়েছে ভবনটির প্রাঙ্গনে প্রবেশের গেইট। ভবনটির উভয়পাশে রয়েছে আরও একাধিক ভবন।

এরই মধ্যে ভবনটির সংলগ্ন দক্ষিণে রয়েছে মা মনি প্রাইভেট হাসপাতাল । যদি ভবনটি ভেঙ্গে পড়ে তাহলে দক্ষিণে মা মনি প্রাইভেট হাসপাতাল ও আশপাশের ভবন গুলো ব্যাপক ক্ষয়ক্ষতির ধারণা করছে সচেতন মহল।

সরেজমিন পর্যবেক্ষণ করে দেখা যায়, ভবনটি উত্তরদিকে অনেকটা হেলে পড়েছে। ফলে, যেকোন সময় ভবনটি পুরোপুরি কাত হয়ে বা ভেঙ্গে পড়ে ঘটতে পারে ভয়াবহ দূর্ঘটনা। এতে অনেক মানুষ হতাহতসহ ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটতে পারে।

গতকাল ও আজ শুধু সিলেট জোন এ ৮বার ভূমিকম্প হয়েছে। যার ফলে সিলেটে কয়েকটি ভবন হেলে পড়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন বড় ধরনের ভূমিকম্প হওয়ার আশংকা রয়েছে এবং সতর্ক থাকার কথাও বলা হয়েছে। এই ভবনের মালিক কতৃপক্ষের সাথে কোন ভাবে যোগাযোগ করা যায়নি। ভবনটির জৈনক কেয়ারটেকারের সাথে কথা বলে ভবন মালিকের নাম্বার ও পাওয়া যায়নি।

এমতাবস্থায়, ভয়াবহ দূর্ঘটনা ও হতাহতসহ ব্যাপক ক্ষয়ক্ষতি এড়াতে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরী। তাই, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেয়া জরুরী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102