মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে কমিউনিটি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার ফারুক আহমেদ। কমিউনিটি পুলিশিং সেবায় গুরুত্বপূর্ণ অবদানে স্বীকৃতি স্বরূপ বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এরপর মোবাইল পুলিশিং এর জন্য একটি গাড়ির চাবি জেলা পুলিশের পক্ষ থেকে সদর মডেল থানা অফিসার ইনচাজ এর হাতে তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিয়াউর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, ইউনিয়ন চেয়ারম্যান আবু সুফিয়ান।
এসময় প্রধান অতিথি নেছার আহমদ এমপি বলেন, কমিউনিটি পুলিশিং ব্যবস্থায় জনগণের সাথে পুলিশের আস্থা বিশ্বাস সুদৃঢ় হয়। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও জনতা মিলে সমাজে সন্ত্রাস জঙ্গিবাদ নারীর প্রতি সহিংসতা অনেকটা কমানো সম্ভব হবে। তবে প্রত্যেক প্রতিনিধিদের সততার সহিত পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করার আহবান জানান তিনি।