ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌলভীবাজারে বজ্রপাতে শিশুসহ ২ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

মৌলভীবাজারের সীমান্ত উপজেলা জুড়ি ফুলতলা চা বাগানে বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী।

তিনি জানান, গত কয়েক দিনের প্রচণ্ড দাবদাহের পর বুধবার (২৮ এপ্রিল) সকালের দিকে আকস্মিকভাবে জুড়ি উপজেলায় বজ্রসহ বৃষ্টিপাত হয়। এ সময় বজ্রপাতে ললিতা ভূমিজ নামে এক শিশু ঘটনাস্থলেই মারা যায়।

বজ্রপাত চলাকালীন সে ফুলতলা চা বাগানের একটি বাড়ির সমানে দাঁড়িয়ে ছিল। তার বাবার নাম শ্যামল ভূমিজ। অপরদিকে, একই বাগানে বজ্রপাতে রমন ভূমিজ নামে আরেক শ্রমিকের মৃত্যু হয়। তার বাবার নাম নন্দ ভূমিজ।

ফুলতলা চা বাগানে আকস্মিকভাবে একই সময় দু’জনের মৃত্যুতে বাগানজুড়ে চা শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে পাঠিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102