ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌলভীবাজারে বাড়ছে করোনার দাপট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২৭ বার পঠিত

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ মৌলভীবাজারে প্রতিদিনই নমুনা পরীক্ষায় লোকজনের শরীরে ধরা পড়ছে করোনাভাইরাস। জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সিভিল সার্জন কার্যালয় দৈনিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ৩০৮ জনের নমুনা পরীক্ষা করে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ৬ শতাংশ। গতকাল এই হার ৩৭ শতাংশ ছিলো, সেই তুলনায় একদিনের ব্যবধানে সংক্রমণ আরও বেড়েছে। ২৪ ঘণ্টায় ১৩ জন সুস্থ হলেও কারো মৃত্যু ঘটেনি।

নতুন শনাক্ত ১২৫ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৬৮ জন, রাজনগরে ৫ জন, কমলগঞ্জে ১০ জন, বড়লেখায় ১ জন, কুলাউড়ায় ২৬ জন, শ্রীমঙ্গলে ১৫ জন রয়েছেন। এ নিয়ে জেলায় ৩ হাজার ৮১৬ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে সুস্থ হওয়া ১৩ জনের মধ্যে সবাই মৌলভীবাজার সদর হাসপাতালের। এতে জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৪৫ জনে।

এছাড়া জেলায় এখন পর্যন্ত ৪০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ৩ এবং সদর হাসপাতালের ২১ জন রয়েছেন।

এর আগে রোববার (১১ জুলাই) মৌলভীবাজার জেলায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। আগের সব রেকর্ড ছাড়িয়ে রোববার শনাক্ত হয়েছেন ১৪২ জন। সেই হিসেবে আজকের শনাক্তের পরিমাণ মৌলভীবাজারে দ্বিতীয় রেকর্ড।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102