ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌলভীবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক তদারকি অভিযান, জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে জুড়ী থানার পুলিশ ফোর্স এর সহযোগিতায় বুধবার ১৩ জানুয়ারি মৌলভীবাজার জুড়ী উপজেলার শিশু পার্ক রোড, কামিনীগঞ্জ বাজার, পোষ্ট অফিস রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল রেষ্টুরেন্ট, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রয় করার তাকে সংরক্ষণ করা, মূল্য তালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য রেখে বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শিশু পার্ক রোডে অবস্থিত দত্ত এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, কামিনীগঞ্ঝ বাজারে অবস্থিত হাজী আব্দুস শহিদ গ্রোসারিজ শপকে ৩ হাজার টাকা, পোষ্ট অফিস রোডে অবস্থিত মেসার্স আলী ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102