ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌলভীবাজারে ভোক্তা-অধিকারের বাজার তদারকি অভিযান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩০ বার পঠিত


মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
ভোক্তা অধিকার বিশেষ সেবা সপ্তাহ ২০২১ উপলক্ষে আজ রবিবার (০২ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে আমর্স ব্যাটেলিয়ান পুলিশ ফোর্স এর সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার, শেরপুর, মৌলভীবাজার রোড, আফরোজগঞ্জ বাজার, ত্রৈলক্য বিজয় বাজার, কোর্ট রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফলের দোকান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং, সচেতনতামূলক সভা ও বাজারে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও প্রসাধনী বিক্রয় করার তাকে রাখাসহ বিভিন্ন অনিময়ের দায়ে আফরোজগঞ্জ বাজারে অবস্থিত তাহমিনা এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, শেরপুর বাজারে অবস্থিত মসহুদ মেডিকেল হলকে ৫ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত মিলি এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯ টাকা জরিমানা ও তা আদায় করা হয়। বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নিয়মিত বাজার তদারকির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ ও সরবরাহ, ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয় এবং মূল্য স্থিতিশীল রাখার মাধ্যমে সঠিকভাবে পণ্য দ্রব্য ভোক্তা পর্যন্ত পৌঁছার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম আরো জোরদার করা হবে।

পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে বলে জানান মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102