ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌলভীবাজারে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৩১ বার পঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইজদিহি পাহাড়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতরা কমলগঞ্জের আলোচিত নাজমুল হত্যার এজহারভুক্ত দুই আসামি বলে অপর একটি সূত্র উল্লেখ করেছে।

রোববার (৭ নভেম্বর) সকালে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা জানান, রোববার শ্রীমঙ্গল মাইজদিহি পাহাড়ি এলাকায় টহলকালীন সময়ে র‍্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়ে তারা। তারপর র‍্যাবের পক্ষ থেকেও পালটা গুলি ছোঁড়া হয়। এসময় র‍্যাবের ৩ সদস্য আহত হন।

র‍্যাব জানায়, গোলাগুলি থামার পর ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। র‍্যাব তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।

মরদেহ দুটি শ্রীমঙ্গল থানার ভেতরে একটি অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে বলে জানায় র‍্যাব।

এ বিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক শ্রীমঙ্গল থানার এক উপ-পরিদর্শক জানান, ভোরে শ্রীমঙ্গল র‍্যাব ক্যাম্প থেকে মরদেহ দুটি রেখে গেছে। এ বিষয়ে বিস্তারিত এখনও জানানো হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102