মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ মৌলভীবাজারে নিষেধাজ্ঞা অমান্য করে অযথা বাইরে থাকা এবং দোকানপাট খোলা রাখার অপরাধে নব্বই জনকে আটক এবং অপ্রয়োজনে বাইরে থাকার অপরাধে ১শ ৭৭জনকে ১ লাখ ৩০ হাজার ৬৯০ টাকা জরিমানা করা হয়েছে ।
আজ শুক্রবার (২জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌলভীবাজারের সকল উপজেলার বিভিন্নস্থানে আইন অমান্য করে শপিংমল, মার্কেট খোলা রাখা, গণপরিবহন ও সিএনজি চলাচল, স্বাস্থ্যবিধি না মেনে বাহিরে অবস্থান করায় ১৭৭জনকে মোট ১ লক্ষ ৩০ হাজার ৬৯০ টাকা জরিমানা করা হয় এবং ৯০জনকে আটক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি), সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।
সকাল থেকে জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার জেলার সকল উপজেলায় লকডাউন কার্যকরে মাঠে কাজ করেছেন।